গরমে কুকুরের আচরণগত পরিবর্তন

গরমে অনেক কুকুর অলস ও শান্ত হয়ে যায়, খেলাধুলা কমিয়ে দেয়, বার বার হাপায়, লালা পড়তে থাকে , একটু মেজাজিও হতে পারে এতে ভয়ের কিছু নেই । এই সময় তাদের মনোবল ধরে রাখা ও সঙ্গ দেওয়া জরুরি। ঘরে তুলসী গাছ, স্নেক প্লান্ট রাখা, পুদিনার গাছের গন্ধ কুকুরের মনকে শীতল ও সতেজ করে। খেলাধুলার সময় হালকা, আরামদায়ক পরিবেশে থাকুন। গরমে কুকুরকে অতিরিক্ত উত্তেজিত করবেন না, বরং ধীরে ধীরে তার প্রিয় খেলনায় মনোযোগ দিন। নিয়মিত ঠান্ডা পানি ও হারবাল পানীয় দিয়ে তাকে শান্ত করুন। এই মনোবল যত্নে কুকুর গরমে মানসিকভাবে সুস্থ থাকে, আপনাদের সম্পর্কও মজবুত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *